উত্তরায় সাবেক এমপি হাবিবের ভাইয়ের বাড়িতে হামলা, গাড়িতে আগুন

Date:

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী।

আজ সোমবার বিকেলে উত্তরা সেক্টর ১৪-তে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০–১৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের স্থানীয়রা জানান, বাড়িটি সাবেক এমপির ভাই নাদিম হাসানের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে উত্তেজিত বিক্ষোভকারীদের একটি দল এখানে এসে একটি গাড়িতে আগুন দেয়।’

Share post:

Popular

More like this
Related

সিনিয়রদের বিশেষ সুবিধা ক্ষতি করেছে নিলামের স্বচ্ছতাকে

বারো বছর -- এই লম্বা সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার...

বাংলাদেশ ব্যাংকের বাধায় আইএফসির ৮০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে না মেঘনা গ্রুপ

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে ৮০ মিলিয়ন ডলার ঋণ...

সংসার ভাঙল মৌসুমী হামিদের

দুই বছর আগে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ...

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

বৈশ্বিক সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে...