কড়াইলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার: প্রধান উপদেষ্টা

Date:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে।

তিনি বলেন, ‘কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সবার জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে।’

মঙ্গলবার মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগে। এতে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে।

Share post:

Popular

More like this
Related

‘অভিনয়ের প্রতি ভালোবাসা জয়াকে এত দূর এনেছে’

বাংলাদেশ ও ভারতের বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।...

দুর্নীতির মামলায় দায়মুক্তি পেলেন মোদির প্রতিদ্বন্দ্বী কেজরিওয়াল

ভারতের একটি আদালত দেশটির রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ...

আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ...

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে...