নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ পর্যটকসহ নিহত ১৯

Date:

নেপালে একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বরফাচ্ছাদিত নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় এক ব্রিটিশ পর্যটকসহ মোট ১৯ জন নিহত হয়েছেন। 

আজ সোমবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পর্যটনকেন্দ্র পোখারা থেকে রাজধানী কাঠমান্ডু ফেরার সময় বাসটি প্রায় ৬৫৫ ফুট উচ্চতা থেকে ধাদিং জেলার ত্রিশুলি নদীতে পড়ে যায়। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা প্রকাশ দাহাল এএফপিকে বলেন, ’৪৪ আরোহীর মধ্যে ১৯ জন মারা গেছেন। ২৫ জন চিকিৎসাধীন আছেন।’

নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক আছেন বলে নিশ্চিত করেন দাহাল। 

তিনি জানান, এই দুর্ঘটনায় চীন ও নিউজিল্যান্ডের দুই নাগরিক আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি। 

জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নুপান বলেন, সূর্যোদয়ের আগেই উদ্ধার কার্যক্রম শেষ হয়। 

‘আহতরা চিকিৎসাধীন আছেন’, যোগ করেন নুপান। 

২০২৪ সালের জুলাই মাসে ভূমিধসের পর একই নদীতে দুইটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। উভয় বাসে ৫০ এর বেশি যাত্রী ছিল।  

ভঙ্গুর সড়ক, পরিবহনের দুর্বল রক্ষণাবেক্ষণ ও অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর কারণে নেপালে নিয়মিত এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে।  

Share post:

Popular

More like this
Related

দুর্নীতির মামলায় দায়মুক্তি পেলেন মোদির প্রতিদ্বন্দ্বী কেজরিওয়াল

ভারতের একটি আদালত দেশটির রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ...

আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ...

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...