ইরানে মার্কিন হামলা হলে হস্তক্ষেপ করবে না হিজবুল্লাহ

Date:

সমর্থক দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ‘সীমিত’ হামলা চালালে সামরিক হস্তক্ষেপ করবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লার এক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তিনি জানানা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে কোনো হামলাকে তারা ‘লাল রেখা’ বিবেচনা করবে।

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে হিজবুল্লাহ জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে লেবানন কর্তৃপক্ষের।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অতিরিক্ত কর্মী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দূতাবাস সীমিত জনবল নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ইরানকে ১০ থেকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ভূমধ্যসাগরসহ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাতে দুই দেশের মধ্যে তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

Share post:

Popular

More like this
Related

দুর্নীতির মামলায় দায়মুক্তি পেলেন মোদির প্রতিদ্বন্দ্বী কেজরিওয়াল

ভারতের একটি আদালত দেশটির রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ...

আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ...

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...