এফডিসির নির্বাচনে তারকা শিল্পী নেই, তবে ক্যানটিনে বিক্রি বেড়েছে

Date:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন ঘিরে এফডিসিতে চলছে দুই প্যানেলের প্রচারণা। এবারের নির্বাচনে একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে আছেন শিবা শানু ও জয় চৌধুরী। আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচন হবে।

সমিতির নির্বাচন ঘিরে বর্তমানে জমজমাট বিএফডিসি। তবে এবারের নির্বাচনে দুই প্যানেলে নেই তেমন কোনো তারকাশিল্পী। কেউ কেউ বলছেন, এসব চলচ্চিত্র সংগঠন সিনেমার কোনো কাজে আসে না। যেসব শিল্পী বেকার, তারাই এ নির্বাচনে অংশ নেন। তারকাদের অনেকেই চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদও নেননি। সিনেমাসংশ্লিষ্ট অনেকেই এমন কথা বলেছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে দুই প্যানেলের সদস্যরা প্রতিদিন বিএফডিসিতে আসছেন। এ কারণে এফডিসির ক্যানটিনে বিক্রি বেড়েছে।

ক্যানটিনের বিক্রয়কর্মী মো. রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগে প্রতিদিন এই ক্যানটিনে এক-দুই হাজার টাকার বিক্রি হলেও বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে প্রতিদিন ১৫-২০ হাজার টাকার বিক্রি হচ্ছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। আগামী কয়েক দিন বিক্রি আরও বাড়বে বলে আশা করছি। এ কারণে শিল্পী সমিতির নির্বাচন আমাদের জন্য আনন্দের।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নির্মাতা বন্ধন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তেমন কোনো গ্ল্যামার মুখ দেখতে পেলাম না। তবে আশা করব, শিল্পীরা এমন কাউকে নির্বাচন করবেন, যারা এই সময়ে কাজ করতে পারেন। চলচ্চিত্রের মানুষের সঙ্গে যাদের ভালো সম্পর্ক আছে, তাদের নির্বাচিত করলে চলচ্চিত্রের ভালো হবে বলে আশা করছি।’

চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হেভিওয়েট কোনো প্রার্থী দেখতে পেলাম না। তবে নির্বাচন ঘিরে আনন্দ হচ্ছে, এটা মন্দ না।’

Share post:

Popular

More like this
Related

বন্দরে বিদেশি বিনিয়োগ সুখবর হতে পারে, স্বচ্ছতাও জরুরি: টিআইবি

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপ্রক্রিয়া...

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত

রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে নির্দেশনা আছে সরকারের।...

কিছু চোখ গল্প বলে, সেই চোখ নিয়ে নাটক

সব সুন্দর চোখ এক রকম নয়। কিছু চোখে লুকিয়ে...

মার্কিন আগ্রাসনের হুমকির মাঝেও কাবুল-ইসলামাবাদ সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

মার্কিন হামলার হুমকিতে টালমাটাল অবস্থায় তেহরান। কিন্তু এর মাঝেও...