আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

Date:

জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানোর কয়েক মাসের মাথায় নিম্নস্তরের সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য আবারও বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের গতকাল বুধবারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপনটি প্রকাশ হলে দেখা যায়, প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।

তবে, অন্য ৩ স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাঝারি স্তরের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য আগের মতোই ৯২ টাকা থাকবে।

অন্যদিকে উচ্চ স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তার বেশি বহাল থাকছে।

সবশেষ এই মূল্যবৃদ্ধি শুধু নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যে ধরনের সিগারেটের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল, সেটির দামই বাড়ানো হলো।

সম্প্রতি মন্ত্রিসভা নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন দেয়।

২০২৭ অর্থবছরের বাজেটে সরকার ৪টি স্তরেই সিগারেটের দাম বাড়িয়েছিল।

তখন মাঝারি স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা এবং উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়।

প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা বা তার বেশি করা হয়েছিল।

বাংলাদেশে বাজারজাতকৃত সিগারেটকে সাধারণত চারটি মূল্যের স্তরে ভাগ করা হয়, যার মধ্যে নিম্নস্তরের অধীনে বাজারের সবচেয়ে কমদামী সিগারেটগুলো অন্তর্ভুক্ত।

Share post:

Popular

More like this
Related

বন্দরে বিদেশি বিনিয়োগ সুখবর হতে পারে, স্বচ্ছতাও জরুরি: টিআইবি

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপ্রক্রিয়া...

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত

রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে নির্দেশনা আছে সরকারের।...

কিছু চোখ গল্প বলে, সেই চোখ নিয়ে নাটক

সব সুন্দর চোখ এক রকম নয়। কিছু চোখে লুকিয়ে...

মার্কিন আগ্রাসনের হুমকির মাঝেও কাবুল-ইসলামাবাদ সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

মার্কিন হামলার হুমকিতে টালমাটাল অবস্থায় তেহরান। কিন্তু এর মাঝেও...