২৭৪ তালেবান সেনা নিহতের দাবি পাকিস্তানের

Date:

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা ও সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। অভিযানে আহত হয়েছে আরও ৪ শতাধিক তালেবান।

আজ শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ দাবি করেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

সংবাদ সম্মেলনে আইএসপিআর মহাপরিচালক জানিয়েছেন, ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে চালানো অভিযানে এ পর্যন্ত আফগানিস্তানের ২৭৪ জন তালেবান সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে চারশ জনের বেশি।’

সংঘাতে এ পর্যন্ত ১২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, ‘কাবুল, কান্দাহার, পাকতিয়া, নানগারহার, খোস্ত ও পাকতিকা প্রদেশে মোট ২২টি স্থান হামলার লক্ষ্য ঠিক করা হয়েছিল। এ পর্যন্ত ৭৩টি চৌকি, অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে। ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নিয়েছে পাকিস্তান।’

তার ভাষ্য, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল তালেবান বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর, ব্রিগেড ও ব্যাটালিয়ন সদর দপ্তর, সেক্টর কমান্ড, গোলাবারুদ ডিপো এবং জঙ্গি ও তাদের সহযোগীদের আশ্রয়স্থল।

বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগ অস্বীকার করে ডিজি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ সামরিক লক্ষ্যবস্তু। বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।’

Share post:

Popular

More like this
Related

ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন সেমেনিও!

জানুয়ারিতে সম্ভাব্য দলবদলে বোর্নমাউথ ফরোয়ার্ড অঁতোয়ান সেমেনিওর আলোচনা এখন...

‘গণঅধিকারের অপেক্ষা’য় আজ ঘোষণা হচ্ছে না এনসিপির নেতৃত্বে জোট

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে জোটের জন্য সম্ভাব্য দলগুলোর সঙ্গে...

অলিগলিতে লাইভ বেকারি: জনপ্রিয়তার পাশাপাশি চাই খাদ্য-নিরাপত্তার মান

রাজধানীতে এখন খুব কম এলাকা আছে, যেখানে ‘লাইভ বেকারি’...

কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা...