ধামরাইয়ে রাস্তার পাশে বাসে আগুন

Date:

ঢাকার ধামরাইয়ে একটি শাখা সড়কের পাশে পার্ক করে রাখা যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় ভুট্টা মিলের পাশে সুয়াপুর থেকে খড়ারচর সড়কের এক পাশে নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পার্ক করা ছিল। 

তিনি আরও বলেন, রাত ১২ টার দিকে ওই বাসের ভেতরের অংশে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি ধামরাই থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসকে জানান। 

এ ছাড়া নিজেরাই পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের ভেতরের সব আসন, জানালা পুড়ে গেছে বলেও জানান তিনি।

ওসি বলেন, বাসের মালিকপক্ষের দাবি, চালক বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে বাসায় চলে যাওয়ার পর দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।

Share post:

Popular

More like this
Related

খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি...

বিশ্বজুড়ে নারীদের ক্রীড়াঙ্গনে দাপটের বছর

২০২৫ সাল বিশ্বজুড়ে নারী ক্রীড়াবিদদের জন্য স্মরণীয় বছর। এবছর...

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের...

অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআই, জানালেন আলবানিজ

অস্ট্রেলিয়া সরকারের একটি ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিল মার্কিন প্রযুক্তি...