উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’

Date:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ‘মানুষের বাগান’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি প্রদর্শনীর পর প্রবাসী বাঙালি দর্শকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আজ বুধবার নির্মাতা নূরুল আলম আতিক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন, স্বপ্ন, সংগ্রাম ও সম্পর্কের পাঁচটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’।

তিনি আরও বলেন, উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো প্রবাসী বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত এই বঙ্গ সম্মেলনে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নানা আয়োজনে তুলে ধরা হয়েছে।

সংগীত, নাটক, নৃত্য, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‘মানুষের বাগান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দিপান্বিতা মার্টি প্রমুখ। একটি গান গেয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

এটি অবশ্য ‘মানুষের বাগান’-এর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়। এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল।

Share post:

Popular

More like this
Related

রুশ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

ইরানে অবস্থানরত রুশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।আল...

প্রোটিয়াদের বৈশ্বিক শিরোপা আর ক্রিকেটের উপর রাজনীতির ছায়া

দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা উঁচিয়ে অবশেষে তাদের...

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে দেখতে...

ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার ৬ সহজ উপায়

রাত একটা। মাত্র চোখ দুটো বন্ধ করেছেন তানভীর (ছদ্মনাম)।...