অগ্রণী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তি বাতিল

Date:

অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংক—এই তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পৃথক চিঠিতে বলা হয়, অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বিডিবিএলের এমডি মো. জসিম উদ্দিন ও বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তা বাতিলের অনুমোদন দিয়েছে সরকার।

সংশ্লিষ্ট ব্যাংক পর্ষদ এখন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র জানায়, এই তিন পদ পূরণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিগগির নতুন এমডি নিয়োগ দেওয়া হতে পারে।

তিন এমডির চুক্তি বাতিলের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে সম্প্রতি ১০ পরিচালককে অপসারণ করেছে সরকার।

এই পরিচালকদের মধ্যে কয়েকজনকে অন্তর্বর্তী সরকারের আমলে ৩ বছরের মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকে ছিলেন সরকারের প্রতিনিধি, যাদের মেয়াদ শেষ হয়ে গেছে।

এসব ব্যাংকের পরিচালক হিসেবে নতুন করে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

Share post:

Popular

More like this
Related

এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকা পাচারের মামলা সিআইডির

খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের...

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে যেসব ঝুঁকি বাড়াচ্ছেন

বিমানবন্দর, রেস্টুরেন্ট, শপিং মল, হোটেল কিংবা কোনো লাউঞ্জে বসে...

আমি বাবা-মা ও দাদা-দাদির কথা ভাবছিলাম: সঞ্জয়

মাসের পর মাস প্রস্তুতি, অসংখ্য মহড়া ও একরাশ স্বপ্ন...

সেনা অভিযানে নিহত মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট

সেনা অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর শক্তিশালী মাদক সম্রাট নেমেসিও...