আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

Date:

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন।

আজ রোববার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালালে আমিরাতে অন্তত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন।

মন্ত্রণালয় বলছে, আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

Share post:

Popular

More like this
Related

‘শেষ সুযোগ’ ভেবেই বাজিমাত রিপনের, লক্ষ্য এখন জাতীয় দল

রাইজিং স্টার এশিয়া কাপে আলো ছড়িয়ে বিপিএলের শুরুতেই সবার...

সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন আবারও চালু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে...

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার খরচের অনুমতির পরও ব্যয়ের সুযোগ সীমিত

বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বছরে ১২ হাজার...

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক...