ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর অন্তত ১৩টি হামলার সত্যতা তারা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় হতাহতের বিষয়ে পাওয়া প্রতিবেদনের তথ্য এখনো যাচাই করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘ডব্লিউএইচও ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর ১৩টি এবং লেবাননে একটি হামলার সত্যতা নিশ্চিত করেছে।’

তবে তিনি কোনো পক্ষকে দায়ী করেননি এবং বিস্তারিত তথ্যও দেননি।

একই ব্রিফিংয়ে ডা. হানান বালখি জানান, ইরানে চারটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। 
ইরানি কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, কাছাকাছি হামলার কারণে কয়েকটি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

Share post:

Popular

More like this
Related

আমানত সংগ্রহে পিছিয়ে পড়ছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো

গ্রাহকদের অর্থ ফেরত দিতে দেরির কারণে সুনাম ক্ষুণ্ন হওয়ায়...

আন্তর্জাতিক মোটর ফিল্ম অ্যাওয়ার্ডসে দ্বিতীয়বার মনোনীত সাইফ

দেশের অটোমোটিভ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা সাইফ সারোয়ার টানা...

স্টারমারকে ‘লুজার’ বললেন ট্রাম্প: টেলিগ্রাফ

এক ব্যক্তিগত নৈশভোজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘লুজার’ বলেছেন...

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ...