এক দশক পর অভিনয়ে ফিরছেন ইমরান খান

Date:

দীর্ঘ ১০ বছর অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। তার প্রত্যাবর্তনের ছবি ‘অধুরে হাম অধুরে তুম’, যা চলতি বছরের শেষ দিকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান জানান, বহুদিন পর এমন একটি গল্পই তিনি খুঁজে পেয়েছেন, যা তার বর্তমান বয়স, জীবন ও মানসিক অবস্থার সঙ্গে সত্যিকার অর্থে মানিয়ে যায়।

তিনি বলেন, আমি নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছি। এটি গত ১০ বছরে আমার প্রথম সিনেমা। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ছবির নাম অধুরে হাম অধুরে তুম। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বছরের শেষ দিকে। সিনেমাটি পরিণত বয়সের রোমান্টিক কমেডি, আমার বর্তমান জীবনের সঙ্গে একেবারেই মানানসই।

ইমরানের এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি ইচ্ছাকৃতভাবেই কোনো প্রচলিত বাণিজ্যিক সিনেমা দিয়ে ফিরতে চাননি। বরং এমন একটি গল্পের অপেক্ষায় ছিলেন, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে প্রতিফলিত করে। একসময় তরুণদের প্রেম ও বেড়ে ওঠার গল্পে জনপ্রিয় হওয়া এই অভিনেতা এবার হাজির হচ্ছেন আরও পরিণত এক চরিত্রে।

নতুন সিনেমাতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তরুণ অভিনেতা গুরফাতেহ পিরজাদা। তার প্রশংসা করে ইমরান বলেন, আমি অসাধারণ একজন তরুণ অভিনেতা গুরফাতেহ পিরজাদার সঙ্গে কাজ করেছি।

তবে সিনেমার গল্প সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। বরং নিজের দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার যাত্রাকেই গুরুত্ব দিয়েছেন।

দ্যানিশ আসলাম পরিচালিত অধুরে হাম অধুরে তুমে ইমরান খানের পাশাপাশি অভিনয় করেছেন ভূমি পেড়নেকার ও গুরফাতেহ পিরজাদা।
 

Share post:

Popular

More like this
Related

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৫...

জিম মেম্বারশিপ বনাম বাসায় ট্রেডমিল: কোনটি বেশি সাশ্রয়ী?

ফিট থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু একটা প্রশ্নে আটকে আছেন:...

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনির নাতি হাসান...

মারেস্কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল চেলসি

১৮ মাস দায়িত্ব পালনের পর চেলসির প্রধান কোচের পদ...