খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ টিম

Date:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য আজ বুধবার রাতে চীনের একটি চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, এই চিকিৎসক দলে রয়েছেন ৪ জন চিকিৎসক। তারা হলেন, কাই জিয়াংফ্যাং, ইউয়ান জিন, ঝ্যাং ইউহুই ও মেং হং।

আজ রাত সাড়ে ৯টার দিকে চায়না সাউদান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন এবং রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে পৌঁছান।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক এবং হাসপাতালে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে আজ সকালে যুক্তরাজ্যের এক চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। ডা. রিচার্ড বিলি নামে ওই চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেন, যেখানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, পরিদর্শনকারী চিকিৎসক তার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পরীক্ষা করবেন এবং তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাদের মূল্যায়ন দেওয়ার আগে মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করবেন।

Share post:

Popular

More like this
Related

গানে অভিষেক হৃতিকের ছেলে রেহানের

সংগীতে অভিষেক হয়েছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের ছেলে রেহান...

এসআই টুটুলের নতুন ব্যান্ডের নাম কেন ‘এবি কিং’

অনেক বছর পর নতুন ব্যান্ড আনছেন কণ্ঠশিল্পী এসআই টুটুল।...

দোহায় মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকা খালি করছে কাতার

কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।...

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের...