চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

Date:

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তালহা বিন জসীম বলেন, বিকেল ৪টা ৪২মিনিটে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ফায়ার সার্ভিসের দুইটি, পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share post:

Popular

More like this
Related

টি-টোয়েন্টিতে দ্রুততম পেসার হিসেবে মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলক

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে...

দুর্গাপূজায় বিক্রি বেড়েছে ব্র্যান্ডের পোশাকের

দুর্গাপূজায় এবার দেশের ব্র্যান্ডেড পোশাকের দোকানগুলোয় বিক্রি বেড়েছে। গত...

আসামের বন্যার্তদের পাশে সালমান খান, বানানো হচ্ছে ৫০০ ঘর

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো মানুষের পাশে দাঁড়িয়েছেন...

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ২০ বছরে সর্বোচ্চ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় দাম ১১ সেন্ট বেড়ে প্রতি...