চট্টগ্রামে সরোয়ার হত্যা মামলার ৫ আসামির ৩ দিনের রিমান্ড

Date:

চট্টগ্রামে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় পাঁচ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।

অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—আলাউদ্দিন, মো. হেলাল, মো. বাবুল, মো. সোহেল ও বেলাল উদ্দিন মুন্না।

গত ৫ অক্টোবর চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি-মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে থাকাকালে অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহত হন।

ঘটনার পর বাবলার বাবা আব্দুল কাদের বায়েজিদ বোস্তামী থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলার তালিকায় রয়েছেন সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ, রায়হান আলম ও মোবারক হোসেনসহ আরও অনেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সরোয়ারের বিরুদ্ধেও হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা ছিল।

 

Share post:

Popular

More like this
Related

আমরাও আশা করিনি খেলা পাঁচ দিনে যাবে: শান্ত

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ বৃষ্টি ছাড়াই...

মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি?

সাংবাদিকতার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা; অন্যায়, বৈষম্য, জবাবদিহিহীনতা সামনে...

মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার আশঙ্কা অপারেটরদের

দেশের মোবাইল অপারেটররা সতর্ক করেছে, ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানি...

৪ তারকা জুটির ভালোবাসার ঘর-সংসার

শোবিজ তারকারদের সংসার জীবনে ভাঙনের বিষয়টি যেমন আছে, উল্টো...