চীনে তেল রপ্তানি কমাতে ইরানের ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

Date:

চীনে তেল রপ্তানি কমাতে ইরানের ওপর বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকে তারা এ সিদ্ধান্ত নেন।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘আমরা একমত হয়েছি যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে সব শক্তি ব্যবহার করব। এর মধ্যে চীনে ইরানি তেল বিক্রির বিষয়টিও রয়েছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে দেশগুলোর মধ্যে স্বাভাবিক সহযোগিতা যৌক্তিক ও বৈধ। এটি সম্মানজনক ও সুরক্ষিত হওয়া উচিত।

রয়টার্স জানায়, ইরানের রপ্তানি করা তেলের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে চীন। ফলে এ রপ্তানি কমে গেলে তেহরানের বৈদেশিক আয়ে বড় প্রভাব পড়তে পারে।

এর আগে ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়।

কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে একটি নৌবহর মোতায়েন করে।

যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ‘সম্ভাব্য সামরিক অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

Share post:

Popular

More like this
Related

জীবনের শ্রেষ্ঠ সময়টুকু মঞ্চের জন্য দিয়ে গেছেন আতাউর রহমান

দেশসেরা নাট্যদল নাগরিক নাট্যসম্প্রদায়-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন সদ্য...

মাসিক আয়ের চেয়ে টিকিটের দাম বেশি: ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিফা যে 'সবার জন্য...

ছুটি কাটাতে এসে দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত...

এআইয়ের কারণে নয়, চাকরি হারাবেন নিজেকে আপগ্রেড না করলে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—এআই...