জনপ্রিয় তামিল অভিনেত্রী সুভাষিণীর মরদেহ উদ্ধার

Date:

তামিল ধারাবাহিক কয়ালখ্যাত অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের মরদেহ উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

খবর অনুযায়ী, সুভাষিণী ইয়ারাপ্পানথানগাল এলাকায় বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামীর সঙ্গে ব্যক্তিগত বিরোধে তিনি মানসিক চাপে ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুভাষিণী তামিল শোবিজে ক্যারিয়ার গড়তে শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে আসেন। এরপর তিনি কয়াল ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

টিভির পাশাপাশি তিনি দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

Share post:

Popular

More like this
Related

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: পাট প্রতিমন্ত্রী

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয়...

উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও...

রুটের সেঞ্চুরিতে রঙিন ব্রিসবেন টেস্টের প্রথম দিন

দীর্ঘ বিরতির পর অ্যাশেজ আবার মাঠে ফিরল ব্রিসবেনে, কিন্তু...

অ্যাটকোর মহাসচিব হলেন ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হয়েছেন একুশে...