দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান

Date:

দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক চিঠিতে বিষয়টি জানায়।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তীতে ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি বহাল থাকবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর।

আগের নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল।

Share post:

Popular

More like this
Related

শেষ দেখায় হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘গুডবাই ফারুক, ভালো থেকো’

অভিনয়শিল্পী ফারুক আহমেদ টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে...

ইরানে হামলায় বৈশ্বিক তেলের বাজারে কী প্রভাব পড়বে

ইসরায়েলের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্ত বিশ্ববাজারে...

চার নম্বরের চ্যালেঞ্জে ইমন: এই ‘সাহসী’ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কাজে দেবে?

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পারভেজ হোসেন ইমন সাধারণত ওপেনার হিসেবেই...

গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর মিলল ব্যবসায়ীর মরদেহ

নিখোঁজ হওয়ার ২১ দিন পর গোপালগঞ্জ সদর উপজেলার একটি...