নির্বাচনের আগে গণভোট হতে হবে: ইসলামী আন্দোলনের আমির

Date:

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট অনুষ্ঠিত হতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দল এই সমাবেশের আয়োজন করে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। এটি অবশ্যই অনুষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার পরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। জুলাই সনদকে যদি আইনি ভিত্তি দেওয়া না করা হয়, তবে নির্বাচন অবৈধ হবে। 

রেজাউল করিম বলেন, গণভোটের দাবি কোনো একটি দলের নয়। এর পর আমরা এমন আন্দোলন শুরু করব, সরকার নির্বাচনের আগে গণভোট নিতে বাধ্য হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, মানুষ বুঝে গেছে, আপনাদের উদ্দেশ্য ভালো নয়।

Share post:

Popular

More like this
Related

মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯)...

কঠোরতার পথে শিক্ষা, নতুন দিগন্তের সন্ধানে পাবলিক পরীক্ষা

পাবলিক পরীক্ষাকে আরও কঠোর ও শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগে বাংলাদেশের...

৩ সিনেমায় ইন্তেখাব দিনার

অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। দীর্ঘদিন ধরে অভিনয়ে জড়িত আছেন। একসময়...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে...