পাঁচশোর আগে থামল বাংলাদেশ

Date:

লাঞ্চের আগেই সেঞ্চুরি পেরিয়ে যান লিটন দাস, বিরতি থেকে ফিরে সেই রান তিনি টেনে নিয়ে যাচ্ছিলেন অনায়াসে। সঙ্গী মেহেদী হাসান মিরাজ সতর্ক পথে ছিলেন ফিফটির কাছে। ৬ষ্ঠ উইকেটে এই দুজনের দারুণ জুটিতে আয়ারল্যান্ডর উপর রানের পাহাড় চাপাতে থাকে বাংলাদেশ। তবে চা-বিরতির তাদের বিদায়ের পর আর পাঁচশো ছুঁতে পারেনি বাংলাদেশ। 

বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি আগে বাংলাদেশ গুটিয়ে গেছে ৪৭৬ রানে।  ইতিহাস গড়া সেঞ্চুরিতে মুশফিকুর রহিম ১০৬ রান করার পর দলের হয়ে সর্বোচ্চ ১২৮ রান করেন লিটন। মিরাজ আউট হন ৪৭ রান করে। আইরিশদের হয়ে অ্যান্ডি ম্যাকব্রেইন ১০৯ রানে নিয়েছেন ৬ উইকেট। 

৫ উইকেটে ৫৮৭ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে লিটন খেলতে থাকেন ইতিবাচক মেজাজে। মিরাজ সতর্ক হলেও ছিলেন সাবলীল। দুজনের জুটি দ্রুত ছাপিয়ে যায় শতরান। লিটনের মাঝে দেখা যায় গতি বাড়ানোর তাড়া। 

মিরাজ চল্লিশ পেরুনোর পর একবার জীবন পেয়েও ফিফটি করতে পারেনই। লেগ স্পিয়ান গাভিন হোয়ের বলে তুলে দেন সহজ ক্যাচ। খানিক পর লিটন ম্যাথু হ্যামফ্রিসকে স্লগ করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লেগে ধরা দেন পেছনের ফিল্ডারের হাতে। শেষ দিকে ইবাদত হোসেন দ্রুত কিছু রান আনলে পাঁচশোর কাছে যায় বাংলাদেশ। খালেদকে তুলে ইনিংস মুড়ে দিতে সমস্যা হয়নি ম্যাকব্রিনের। 

   

Share post:

Popular

More like this
Related

মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯)...

কঠোরতার পথে শিক্ষা, নতুন দিগন্তের সন্ধানে পাবলিক পরীক্ষা

পাবলিক পরীক্ষাকে আরও কঠোর ও শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগে বাংলাদেশের...

৩ সিনেমায় ইন্তেখাব দিনার

অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। দীর্ঘদিন ধরে অভিনয়ে জড়িত আছেন। একসময়...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে...