প্রীতম হাসানের জন্মদিনে জানা গেল মেহজাবীনের সঙ্গে প্রথমবার অভিনয়ের কথা

Date:

জন্মদিনে অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় শুরু করেছেন প্রীতম। তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শিহাব শাহীন পরিচালিত সিরিজটির মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে মেহজাবীন ও প্রীতমকে।

‘ক্যাকটাস’ সিরিজে নিজের চরিত্র নিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট।’

তিনি জানান, গল্পটা খুবই ভালো লেগেছে তার এবং এটা নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজটির এবং চরিত্রগুলোর আলাদা সত্ত্বা তৈরি হবে।

মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে, এই চরিত্রটা ছেড়ে দেওয়া উচিৎ হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাব না।’

তিনি বলেন, ‘আমি নির্মাতা শিহাব শাহীনের ফ্যান। তার পরিচালনায় অনেক কাজ করেছি বলে কাজের ধরনটা জানি। তাই মনে হচ্ছে কাজটা এনজয় করব।’

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। সেগুলো বিবেচনায় রেখে “ক্যাকটাস” যতটা বড় করা যায় সেটা করেছি।’

তিনি বলেন, ‘চরকির ক্রিয়েটিভ টিমের সঙ্গে যখন গল্পটা নিয়ে এগিয়েছি, তখন থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কি না, সেই চেষ্টা করব। আশা করছি সেই ভিশনে আমরা এগোতে পারব।’

এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশারসহ অনেকেই।

Share post:

Popular

More like this
Related

সুপার ওভার নাটকে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সুপার ওভারের শুরুটা ছিল একেবারে স্বপ্নময়। বল হাতে দায়িত্বটা...

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপ

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি রিসোর্টে কেরোসিনভর্তি বোতল...

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা, কী করবেন তখন

মানব ইতিহাসে পৃথিবী থেকে এখন সবচেয়ে দূরে অবস্থান করছেন...

যুদ্ধের প্রভাবে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির দাম বেড়েছে

গত কয়েক সপ্তাহে বাংলাদেশের প্রধান পাইকারি বাজারগুলোতে ভোজ্যতেল, চিনি...