বড় পর্দায় আসছে ‘দাদা’, কাকে দেখা যাবে সৌরভের চরিত্রে

Date:

ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ এবার আসছেন বড় পর্দায়। সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’। আর তার চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।

সৌরভের জন্মদিনেই প্রকাশ করা হয়েছে সিনেমার প্রথম পোস্টার। সঙ্গে এসেছে সুখবরও। সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ১৪ মে।

পোস্টারটি দেখেই ক্রিকেটভক্তদের মনে ফিরে এসেছে এক ঐতিহাসিক মুহূর্ত। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লন্ডনের লর্ডস স্টেডিয়ামের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উল্লাস করেছিলেন সৌরভ গাঙ্গুলী।

সেই দৃশ্যটি আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম বিখ্যাত উদযাপন হিসেবে মনে করা হয়।

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

 

ঠিক সেই মুহূর্তই এবার পর্দায় ফুটিয়ে তুলেছেন রাজকুমার রাও।

সিনেমায় দেখা যাবে, কীভাবে কলকাতার এক তরুণ ক্রিকেটার ধীরে ধীরে ভারতের অধিনায়ক হয়ে ওঠেন। থাকবে তার সাফল্য, ব্যর্থতা, লড়াই, সাহস ও দলকে বদলে দেওয়ার গল্প।

রাজকুমার রাও বাস্তব চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ, পর্দায় জীবন্ত করে তোলা ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় অধিনায়ককে।

এখন কেবল অপেক্ষা। আবারও বড় পর্দায় দেখা যাবে লর্ডসের সেই জার্সি ওড়ানো মুহূর্ত। আর নতুন প্রজন্মও জানবে, কেন কোটি কোটি মানুষ আজও ভালোবেসে সৌরভ গাঙ্গুলীকে ‘দাদা’ বলে ডাকেন।

Share post:

Popular

More like this
Related

১৩১ কারিগর ২৫৬ ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি

বলিউডে প্রেমের গল্প যেমন আলোচনায় থাকে, তেমনি আলোচনায় থাকে...

ইরানের লক্ষ্য মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন ঘাঁটি

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ অবস্থায় আবারও...

দাদাই আমাকে আলজেরিয়ার হয়ে খেলতে উৎসাহিত করেছেন: লুকা জিদান

ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে...

ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে পুলিশ আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না: ধর্ম উপদেষ্টা

কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে আইন নিজের হাতে তুলে...