বাংলাদেশ থেকে প্রথম নাইজেরিয়ায় ফুটানোর ডিম রপ্তানি

Date:

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ফুটানোর ডিম রপ্তানি শুরু হয়েছে। কাজী ফার্মস সম্প্রতি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি ‘প্যারেন্ট হ্যাচিং এগ’ রপ্তানি করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ডিমগুলো ‘রস ৩০৮’ জাতের ব্রয়লার মুরগির। ডিমগুলোর মূল্য ১৮ হাজার ৭২৯ ডলার।

প্রথমবারের মতো ডিম রপ্তানি উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্থানীয় চাহিদা মেটানোর পরই আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে সরকার।

ডিমের প্রথম চালানটিকে ঐতিহাসিক মাইলফলক আখ্যা দিয়ে তিনি বলেন, এই রপ্তানি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের রপ্তানি পণ্যে নতুন মাত্রা যোগ করেছে। এটি কেবল বাণিজ্যিক উদ্যোগ নয়, দেশের প্রাণিসম্পদ খাতের জন্য একটি বড় স্বীকৃতি। ভবিষ্যতে এ ধরনের রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, পরীক্ষামূলক এই চালানটি সফল হলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে হ্যাচিং এগের পাশাপাশি নিয়মিত খাবার ডিমও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, আন্তর্জাতিক মানের একটি প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করছেন।

Share post:

Popular

More like this
Related

তৌকীর আহমেদ আমাদের প্রজন্মের সবচেয়ে অগ্রগ্রামী পুরুষ

ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ—স্লোগানে অভিনয় শিল্পী সংঘের আয়োজনে...

এপস্টেইন-কাণ্ডে লেবার পার্টি ছাড়লেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন

যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্যপদ ছাড়ার কথা জানিয়েছেন সাবেক মন্ত্রী...

মেসির জাদুতে এমএলএস কাপ জিতল মায়ামি

লিওনেল মেসি যখন মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেন,...

দিল্লিতে সিএসসি সম্মেলনে অজিত দোভালের সঙ্গে খালিলুর রহমানের সাক্ষাৎ

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও ভারতের জাতীয়...