বাংলাদেশের ‘রকস্টার’ বিদেশে মুক্তি পাচ্ছে কবে

Date:

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ সবার আগে দেশের বাইরে যাত্রা করছে। শাকিব খান অভিনীত ও আজমান রুশো পরিচালিত সিনেমাটি আগামী ৫ জুন থেকে দেশের বাইরে প্রদর্শিত হবে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন-স্কেয়ারক্রো’ দ্য ডেইলি স্টারকে জানায়, প্রথম সপ্তাহে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি ও যুক্তরাজ্যের চারটি থিয়েটারে চলবে।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘ফুটবল বিশ্বকাপের আগে হলিউড ডোমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন সপ্তাহে ৩৭টি থিয়েটারে “রকস্টার” সিনেমার মুক্তিকে ভালো সূচনা বলা যায়। শুরুতে ভালো করলে পরের সপ্তাহে থিয়েটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, ‘আমাদের প্রযোজনা সংস্থা সান মোশন পিকচার্সের সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র “হাওয়া”র মতো “রকস্টার”ও বিশ্বমঞ্চে ঝড় তুলবে বলে বিশ্বাস করি।’

‘রকস্টার’ সিনেমার প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান, কাজী সাবির, তানজিয়া জামান মিথিলাসহ অনেকে।

আজমান রুশোর গল্পে চিত্রনাট্য লিখেছেন নুসরাত ইসলাম, আইমন আসিব স্বাধীন ও সামিউল ভুঁইয়া। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।

Share post:

Popular

More like this
Related

ব্যস্ততম বন্দরের বৈশ্বিক তালিকায় এবারও ৬৮তম চট্টগ্রাম

কনটেইনার পরিবহনে বিশ্বের শীর্ষ বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বছরের...

কে হচ্ছেন নতুন হামাস নেতা?

গত আড়াই বছরে ইসরায়েলের সরাসরি ও গুপ্ত হামলায় ফিলিস্তিনি...

ইকুয়েডরের জাতীয় দলে খেলা ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

ইকুয়েডরের জাতীয় দলে খেলা ফুটবলার মারিও পিনেইদা গুলিবিদ্ধ হয়ে...

শাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভরত...