যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

Date:

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, দুই পক্ষই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

আরাঘচি বলেন, ‘খুবই ইতিবাচক পরিবেশে আমাদের যুক্তি বিনিময় হয়েছে। নিজেদের মতামতগুলো আমরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি।’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পরবর্তী দফার আলোচনার সময়সূচি ও কাঠামো পরে নির্ধারণ করা হবে।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘আলোচনা অব্যাহত রাখতে’ ওয়াশিংটন ‘হুমকি ও চাপ’ থেকে বিরত থাকবে।

পারমাণবিক ইস্যুতেই কেবল আলোচনা হয়েছে ইঙ্গিত দিয়ে আরাঘচি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না।’

যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে আলোচনা করতে চাইলেও, তেহরান বারবার পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনা সম্প্রসারণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে এএফপি।

ওমানের মাসকটে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে এ আলোচনায় বসেন আরাঘচি।

গত বছর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার পর এটিই ছিল দুদেশের প্রথম বৈঠক। ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার পর ওই আলোচনা ভেঙে পড়ে, যা ১২ দিনের যুদ্ধে রূপ নেয়।

ওয়াশিংটনও স্বল্প সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের ওপর, পাশাপাশি কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা করে ইরান।

Share post:

Popular

More like this
Related

মুগদায় ভূমিকম্পে দেয়াল ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের দেয়াল ধসে মো....

গাজী মাজহারুল আনোয়ারের লেখা শেষ গানের কথা

দেশের খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার মৃত্যুর বছরে...

এমবাপেকে নিয়ে ঝুঁকি নিলেন আলোনসো

চ্যাম্পিয়ন্স লিগের মহারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলে কিলিয়ান এমবাপেকে...

গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা...