শুরু হচ্ছে ওয়েব অনুষ্ঠান ‘অণিমার গানঘর’

Date:

রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। সংস্কৃতিজগতের নানা শাখার ব্যক্তিদের নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। এতে অতিথিদের ভাবনা ও জীবনদর্শন নিয়ে চলবে বৈঠকি আলাপ।

উপস্থাপনা প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘সংগীত নিয়েই যেহেতু আমার আজীবনের পথচলা, তাই গানের মানুষদের নিয়ে আড্ডা-আলাপের একটি আর্কাইভ করতে চাই। সেই ভাবনা থেকেই নিজস্ব গানঘরে সংগীত ও সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষদের নিয়ে এই আড্ডার আয়োজন।’

ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সৌজন্যে ৪০ থেকে ৬০ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠান নির্মাণ করছেন তানভীর তারেক। কারিগরি সহযোগিতায় রয়েছে কোলাহল কমিউনিকেশন।

ইতিমধ্যে অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্ব ধারণ করা হয়েছে। ‘অণিমার গানঘর’–এর অতিথি হয়েছেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, রবীন্দ্রসংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব ও গায়িকা ঐশী।

জানা গেছে, প্রতি শুক্রবার রাত ১০টায় কোলাহল কমিউনিকেশনের অফিশিয়াল ফেসবুক পেজ, তানভীর তারেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট পাঁচটি প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি প্রকাশ করা হবে।

আগামীকাল শুক্রবার রাত ১০টায় প্রচার হবে এই আয়োজনের প্রথম পর্ব। এতে অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব।

Share post:

Popular

More like this
Related

বাজেট বাড়ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ...

গেরুয়ায় বিলীন তেরঙা ভারত

ঘটনাটা গত ৬ জানুয়ারির। ঘটেছে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মুতে।...

শুক্রবার রাতে ফিফা বিশ্বকাপের ড্র, যেভাবে দেখা যাবে

মাত্রই আর কয়েকটা মাস, তারপরই শুরু হতে যাচ্ছে বিশ্বের...

জবাবদিহিতাকে স্বাগত জানিয়েছে ওএইচসিএইচআর, মৃত্যুদণ্ডের সাজায় অসন্তোষ

গণঅভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...