সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল

Date:

আগের দিন প্রথম ইনিংস চার উইকেট নিয়ে সাকিব আল হাসানের পাশে বসেছিলেন তাইজুল ইসলাম। টেস্টে দেশের হয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় ইনিংসে শুরুতে উইকেট নিয়ে চূড়ায় নাম লেখালেন তাইজুল।

৫০৯ রানের লক্ষ্য নিয়ে নামা আয়ারল্যান্ড ইনিংসের ৬ষ্ঠ ওভারে হানা দেন তাইজুল। ভেতরে ঢোকা বলে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে ২৪৭ নম্বর উইকেট পান বাঁহাতি স্পিনার। সাকিবের ২৪৬ উইকেট পেছনে ফেলে তাইজুল এখন টেস্টে বাংলাদেশের সফলতম বোলার।

পরের ওভারে পল স্টার্লিংকে ক্যাচ বানিয়ে ইনিংস দ্বিতীয় উইকেট পান তাইজুল। ৫০৯ রানের লক্ষ্যে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড।

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বিশাল পুঁজি নিয়ে এখন ম্যাচ জেতার কাজ সারছেন তাইজুলরা।

২০১৪ সালে টেস্টে অভিষেক করা তাইজুল শুরু থেকেই আলো ছড়িয়ে এক সময় হয়ে উঠেন দলের অন্যতম ভরসা। ঘরের মাঠে খেলা হলে তাইজুলই এখন বাংলাদেশের মূল বোলার।

৫৭ টেস্টে সাকিবকে ছাড়িয়ে যেতে ৩১.০২ গড়ে উইকেট পেয়েছেন তাইজুল।

Share post:

Popular

More like this
Related

‘এলআরবির স্বীকৃতিতেই বেশি আনন্দ পেতেন আইয়ুব বাচ্চু’

বাংলা রকসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু মরণোত্তর একুশে পদক পাচ্ছেন।...

ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের ২ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একটি অভিনব দিক হলো কিয়েভের জ্বালানি...

মুমিনুল সেঞ্চুরি হাতছাড়া করার পর ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

লাঞ্চের আগেই লিড হয়ে গিয়েছিলো পাঁচশোর ছুঁইছুঁই। ইনিংস ঘোষণা...

মোটরসাইকেলে এসে আশুলিয়ায় বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক

ঢাকার আশুলিয়ায় ভোর রাতে সড়কের পাশে পার্কিং করা আলিফ...