হরমুজ প্রণালিতে ২ জাহাজে হামলার অভিযোগ

Date:

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।

আজ রোববার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বিমান হামলার জবাবে টানা দ্বিতীয় দিনের মতো আক্রমণ অব্যাহত রাখার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলের কাছে একটি জাহাজে আঘাত হানা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অপর একটি জাহাজে  হামলা চালানো হয়েছে।

বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেকও একই তথ্য জানিয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরাকে বলেছেন, বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ করার কোনো উদ্দেশ্য তাদের নেই। এই পর্যায়ে হরমুজে চলাচল ব্যাহত করবে এমন কিছু করারও পরিকল্পনা নেই।

Share post:

Popular

More like this
Related

খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফি-সাকিবসহ ক্রীড়াঙ্গনের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে...

জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল গুরুতর আহত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক...

নতুন কেনা অ্যান্ড্রয়েড ফোনে থাকতে পারে ভাইরাস, করতে পারে যেসব ক্ষতি

নতুন স্মার্টফোন কিনে চালু করার আগেই সেটিতে ক্ষতিকর সফটওয়্যার...

এক মাসে জেট ফুয়েলের দাম বাড়ল ১০ শতাংশ

টানা তিন মাসে ধরে বেড়েই চলেছে জেট ফুয়েলের দাম।...