১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ

Date:

বৈশ্বিক সংকটের কারণে স্থানীয় বাজারে র‍্যামের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে ল্যাপটপের দামেও। ফলে নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে বাজেট ও প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নেওয়া জরুরি। 

বাংলাদেশের বাজারে ১ লাখ টাকার মধ্যে এখনো কাজ, পড়াশোনা, বিনোদন ও গেমিংয়ের উপযোগী বেশ কিছু ল্যাপটপ পাওয়া যাচ্ছে। 

এ তালিকায় রয়েছে দৈনন্দিন ব্যবহারের ল্যাপটপ, ওএলইডি ডিসপ্লের মডেল এবং আলাদা গ্রাফিকস কার্ডযুক্ত ল্যাপটপ। দাম, প্রসেসর, মেমোরি, স্টোরেজ ও অন্যান্য সুবিধা বিবেচনায় ১ লাখ টাকার মধ্যে পাঁচটি ল্যাপটপের খোঁজ থাকছে এ আয়োজনে।

দাম: ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকা

প্রসেসর: ইন্টেল কোর আইফাইভ-১৩৪২০এইচ

মেমোরি: ১৬ জিবি ডিডিআর ফাইভ র‍্যাম

স্টোরেজ: ৫১২ জিবি পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি

ডিসপ্লে: ১৫.৩ ইঞ্চি ৩০০ নিট ডব্লিউইউএক্সজিএ আইপিএস 

১৩তম প্রজন্মের ইন্টেল কোর আইফাইভ-১৩৪২০এইচ প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৮টি কোর ও ১২টি থ্রেড। ফলে তুলনামূলক ভারী কাজেও এটি ভালো পারফরম্যান্স দিতে পারে। এর সঙ্গে রয়েছে ১৬ জিবি দ্রুতগতির ডিডিআর ফাইভ র‍্যাম, যা একসঙ্গে অনেকগুলো ব্রাউজার ট্যাব খোলা রাখা এবং একাধিক ভারী অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সহায়ক। ৫১২ জিবি এসএসডি দ্রুত ল্যাপটপ চালু করা এবং ফাইল স্থানান্তরের সুবিধা দেয়।

ল্যাপটপটির ১৫.৩ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৯২০×১২০০ পিক্সেল রেজল্যুশন এবং ১৬:১০ অনুপাত। ফলে পর্দায় লম্বালম্বি বেশি জায়গা পাওয়া যায়। ৩০০ নিট উজ্জ্বলতার পাশাপাশি এতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার আবরণ, যা প্রতিফলন কমাতে সাহায্য করে।

আধুনিক সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ওয়াই-ফাই ৬, পূর্ণ কার্যকারিতার ইউএসবি-সি পোর্ট এবং ওয়েবক্যামের গোপনীয়তা রক্ষার জন্য ফিজিক্যাল শাটার। এ ছাড়া ল্যাপটপটি সামরিক মানের এমআইএল-এসটিডি-৮১০এইচ স্থায়িত্ব পরীক্ষার সনদ পেয়েছে।

দাম: ৮৫,০০০ থেকে ৯৫,০০০ টাকা

প্রসেসর: ইন্টেল কোর আইসেভেন

মেমোরি: সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম

স্টোরেজ: ৫১২ জিবি এসএসডি

ডিসপ্লে: ১৫.৬ ইঞ্চি ওএলইডি

আসুস ভিভোবুক ১৫ ওএলইডির অন্যতম আকর্ষণ এর ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে। এতে রয়েছে ১০০ শতাংশ ডিসিআই-পি থ্রি কালার গ্যামাট কভারেজ, দ্রুত রেসপন্স টাইম, গভীর কালো রং এবং উচ্চ কনট্রাস্ট। ফলে ছবি ও ভিডিও দেখার পাশাপাশি রঙের সূক্ষ্মতা গুরুত্বপূর্ণ এমন কাজেও ডিসপ্লেটি ভালো অভিজ্ঞতা দিতে পারে।

ল্যাপটপটিতে ইন্টেল কোর আইসেভেন প্রসেসর এবং সর্বোচ্চ ১৬ জিবি র‍্যামের কনফিগারেশন রয়েছে। এ ছাড়া ডিসপ্লেটি কম নীল আলো নির্গমনের জন্য টিইউভি রাইনল্যান্ড সনদপ্রাপ্ত।

তবে কেনার আগে স্থানীয় বাজারে পাওয়া নির্দিষ্ট সংস্করণটির হার্ডওয়্যার কনফিগারেশন যাচাই করা উচিত। বিশেষ করে প্রসেসরের প্রজন্ম এবং র‍্যাম বাড়ানোর সুযোগ আছে কি না, তা নিশ্চিত হলে নিজের কাজের সঙ্গে মিলিয়ে উপযুক্ত মডেল বেছে নেওয়া সহজ হবে।

দাম: ৮২,০০০ থেকে ৯২,০০০ টাকা

প্রসেসর: ইন্টেল কোর আই ফাইভ-১৩৪২০এইচ 

মেমোরি: ১৬ জিবি র‍্যাম

স্টোরেজ: ৫১২ জিবি এসএসডি

গ্রাফিকস: ৬ জিবি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০

ডিসপ্লে: ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি

এসার অ্যাসপায়ার ৭-এ রয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আইফাইভ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৬ জিবি ভিডিও মেমোরিযুক্ত নভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ড। আলাদা গ্রাফিকস কার্ড থাকায় গ্রাফিকস প্রসেসরের ওপর নির্ভরশীল কাজের ক্ষেত্রে এটি বাড়তি সুবিধা দিতে পারে।

নভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০-এর ৬ জিবি জিডিডিআরসিক্স ভিডিও মেমোরি হার্ডওয়্যার-নির্ভর রে ট্রেসিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিএলএসএস প্রযুক্তি সমর্থন করে। এর সঙ্গে রয়েছে দুটি ফ্যানের কুলিং ব্যবস্থা, ব্যাকলিট কিবোর্ড এবং এইচডিএমআই ও ইউএসবি-সি-সহ বিভিন্ন সংযোগ পোর্ট।

গেমিংয়ের পাশাপাশি গ্রাফিকসনির্ভর কাজেও ব্যবহার করা যাবে, এমন একটি ল্যাপটপ খুঁজলে এসার অ্যাসপায়ার ৭ বিবেচনায় রাখা যেতে পারে।

দাম: ৭৮,০০০ থেকে ৮৮,০০০ টাকা

প্রসেসর: ইন্টেল কোর ফাইভ ১২০ইউ

মেমোরি: ৮ জিবি র‍্যাম

স্টোরেজ: ৫১২ জিবি জেন৪ এনভিএমই এসএসডি

ডিসপ্লে: ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস

এমএসআই মডার্ন ১৫ এফ১এমজি-তে রয়েছে ইন্টেল কোর ফাইভ ১২০ইউ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ৫১২ জিবি জেন৪ এনভিএমই এসএসডি এবং ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। প্রসেসরটিতে পারফরম্যান্স ও দক্ষতাভিত্তিক কোরের সমন্বয় রয়েছে, যা তুলনামূলক কম বিদ্যুৎ খরচে কাজের গতি ও দক্ষতার মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে।

ল্যাপটপটির ওজন ১.৮ কেজির কম। এতে রয়েছে ১৮০ ডিগ্রি পর্যন্ত সমতল করা যায় এমন হিঞ্জ, পূর্ণ আকারের ব্যাকলিট কিবোর্ড এবং আলাদা সংখ্যার কী-প্যাড। এর ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে প্রশস্ত ভিউয়িং অ্যাঙ্গেল।

দৈনন্দিন কাজের পাশাপাশি নিয়মিত বহন করার উপযোগী ল্যাপটপ চাইলে এটি বিবেচনা করা যেতে পারে। তবে ৮ জিবি র‍্যাম আপনার কাজের জন্য যথেষ্ট কি না, তা কেনার আগে ভেবে দেখা উচিত।

দাম: ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা

প্রসেসর: অ্যাপল এ১৮ প্রো 

মেমোরি: ৮ জিবি ইউনিফায়েড মেমোরি

স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি এসএসডি

ডিসপ্লে: ১৩ ইঞ্চি লিকুইড রেটিনা

অ্যাপলের ইকোসিস্টেমে প্রবেশ করতে চান, তবে বাজেটও সীমিত রাখতে চান, এমন ক্রেতাদের জন্য ম্যাকবুক নিও একটি বিকল্প। ১৩ ইঞ্চির এই ল্যাপটপে রয়েছে অ্যাপলের এ১৮ প্রো চিপ, ৮ জিবি ইউনিফায়েড মেমোরি এবং ২৫৬ জিবি বা ৫১২ জিবি এসএসডি।

হালকা অ্যালুমিনিয়ামের কাঠামো ও ফ্যানবিহীন নকশার পাশাপাশি এতে রয়েছে অ্যাপলের বিদ্যুৎ-সাশ্রয়ী চিপ। ফলে ব্যাটারি ব্যাকআপ এর অন্যতম আকর্ষণ। এ১৮ প্রো চিপ একক কোরের কাজে দ্রুত পারফরম্যান্স এবং মিডিয়া প্রসেসিংয়ের ভালো সক্ষমতা দেয়। ১৩ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লেতে রয়েছে উচ্চ পিক্সেল ঘনত্ব ও বিস্তৃত রঙের সমর্থন। 

অ্যাপলের ইকোসিস্টেমে প্রবেশের জন্য এটি একটি বিকল্প হতে পারে। তবে কেনার আগে দীর্ঘমেয়াদে কতটা স্টোরেজ প্রয়োজন হবে এবং কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে, তা বিবেচনা করা জরুরি। কারণ এর মেমোরি ও স্টোরেজ কেনার পর বাড়ানো যায় না। তাই ম্যাকওএস বেছে নেওয়ার আগে উইন্ডোজভিত্তিক বিকল্পগুলোর সঙ্গে নিজের প্রয়োজন মিলিয়ে দেখা উচিত।

Share post:

Popular

More like this
Related

গাজীপুরে সরকারি বরাদ্দের ৮০ বস্তা ইউরিয়া সারসহ পিকআপ আটক

গাজীপুরের শ্রীপুরে সরকারি বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সারসহ একটি...

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো...

আমেরিকায় একক কনসার্টে পছন্দের ১০ গান গাইবেন অভিনেতা অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও...

ইরানে এক দিনে ১২০০ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গত বছরের ১২ দিনের যুদ্ধ থেকে চলমান আগ্রাসনে বড়...