৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কেমিক্যাল কারখানার আগুন

Date:

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কেমিক্যাল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘ফিনিশ’ নামের ওই কারখানায় আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করেছে।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিকেল পৌনে ৩টার দিকে রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ইন-চার্জ নূরে আলম ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে থাকা রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা নূর আলম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share post:

Popular

More like this
Related

আশা ভোসলের সঙ্গে দুইবার দেখা হয়েছিল: রফিকুল আলম

ভারতীয় প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে। সুর দিয়ে জয় করেছেন...

যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তির বিষয়টি ‘খুবই বিপজ্জনক’: ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন বেইজিং সফরে রয়েছেন, তখন...

বড় হারে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু নাসরিনের

নেপালের কাঠমুন্ডুতে হলো খেলা, দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। এটি ছিল...

বান্দরবানে বর্জ্যে দূষিত সাঙ্গু নদী, সংকটে প্রাণ-প্রকৃতি  

চার দশক পেরিয়ে গেলেও বান্দরবান শহরে কোনো স্থায়ী বর্জ্য...