অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা

Date:

রুনা লায়লা তার সংগীতজীবনের ৬২ বছর পূর্ণ করেছেন। তার এই বর্ণাঢ্য সংগীতযাত্রার উদ্‌যাপন হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে।

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন তিনি। আর মেলবোর্নে এটিই হতে যাচ্ছে তার প্রথম পরিবেশনা।

আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনি ছাড়াও পারফর্ম করবেন পিন্টু ঘোষ।

এরপর ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠেয় কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’।

এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, অনেক বছর পর আপনাদের গান শোনাতে আসছি অস্ট্রেলিয়ায়। ১ আগস্ট সিডনিতে ও ৮ আগস্ট মেলবোর্নে আপনাদের গান শোনাবো। অনেক, অনেক গান গাইবো আপনাদের জন্য। অনেক বছর পর দেখা হবে, কথা হবে—আপনাদের সঙ্গে।

আগামীকাল ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছেন রুনা লায়লা।

এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো একক সংগীতসন্ধ্যায় গান শোনান এ শিল্পী।

Share post:

Popular

More like this
Related

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে...

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল-বিলম্ব, কতদিন চলবে ভোগান্তি

ইরানে গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর...

রিজার্ভ থেকে ওমানের বিশ্বকাপ দলের নেতৃত্বে ওমান

দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা হয়নি...

নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার...