ইরান ঘিরে উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

Date:

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাতার ও বাহরাইনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, মার্কিন কর্মকর্তারা একে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাহার করা সেনা সদস্যরা কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় ছিলেন।

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন তেহরানের সঙ্গে সামরিক মুখোমুখি সংঘাতের আশঙ্কা এবং পুরো অঞ্চলে পাল্টা হামলার ঝুঁকি নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদে প্রায় ১০ হাজার সেনা অবস্থান করেন। অঞ্চলজুড়ে মার্কিন বিমান অভিযানে এই ঘাঁটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানান, হঠাৎ উত্তেজনা বৃদ্ধি ঘটলে সেনাদের ঝুঁকি কমাতেই এটি হয়েছে।

এই পদক্ষেপকে আসন্ন সংঘাতের ইঙ্গিত হিসেবে নয়, বরং বিকল্প পরিস্থিতির জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনার অংশ হিসেবেই ব্যাপকভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোর নেটওয়ার্কজুড়ে মার্কিন বাহিনী এখনো মোতায়েন রয়েছে।

Share post:

Popular

More like this
Related

নতুন চ্যালেঞ্জ নিয়ে আফরান নিশো

‘সুড়ঙ্গ’-সিনেমার সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’। নতুন...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে...

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে...

সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ

বাঙালির অন্দরসজ্জায় কাঠের আসবাবের কদর চিরকাল। শোয়ার ঘরের সেগুনের...