এটা আমাদেরই গল্প: ৭ মাসের জার্নি নিয়ে যা বললেন তারকারা

Date:

পারিবারিক গল্প নিয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকটি দর্শক পছন্দের তালিকায় ছিল উপরের দিকে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটি গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-এ সম্প্রচারিত হয়। পরে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ধারাবাহিকটি। এবার শেষ হতে চলেছে সেটি।

এই নাটকে অভিনয় করেছেন—খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকেই। 

অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘আমাদের ৭ মাসের জার্নি শেষ হচ্ছে। সাতটা লট করেছি, এটাই লাস্ট। ৭ মাস আগেও বলেছিলাম, মানুষ ফ্যামিলির গল্প দেখতে চায়, এসব নাটক দেখতে মানুষ অপেক্ষা করে। এখন কতটুকু অপেক্ষা করে, সেটা আপনারা বলতে পারবেন।’ 

অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘সবসময় অভিনেত্রী হিসেবে এমন কাজ করতে চাইতাম, যেটা আমাকে দীর্ঘদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। “এটা আমাদেরই গল্প” করার পর মনে হয়েছে, কাল থেকে যদি অভিনয় ছেড়ে দেই, আমার কোনো আফসোস থাকবে না। এই সিরিয়ালটি আমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে।’

খায়রুল বাসার বলেন, ‘আমার জন্য এই নাটকটি দারণ এক অভিজ্ঞতা। এতগুলো মানুষ মিলে গত ৭ মাস একটা পরিবারের মতো ছিলাম সবাই। নাটকটি যখন আমি দর্শক হিসেবে দেখেছি, নানা জায়গায় ইমোশনাল হয়েছি। এই নাটকে আমার নাম সামীর, অনেকেই আমার আসল নাম জানেন না, কিন্তু সামীর নামে চেনেন। আমার মনে হয়, মানুষ আমাকে সামীর নামেই চিনুক।’

Share post:

Popular

More like this
Related

সৌদি আরবে বাংলাদেশি যুবক অপহরণে দেশে মুক্তিপণ আদায়: সিআইডির হাতে গ্রেপ্তার ১

সৌদি আরবে প্রবাসী রাসেলকে অপহরণ করে তার পরিবার থেকে...

রোহিঙ্গাদের জন্য আসা ত্রাণের অর্থ অপব্যবহারের খেসারত

রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী মানবিক...

৩০ শতাংশের কম অগ্রগতি হওয়া প্রকল্প বাতিলের নির্দেশ

উন্নয়ন ব্যয়ে অপচয় কমাতে ও বাস্তবায়ন ব্যবস্থায় জবাবদিহি বাড়াতে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এড়াতে কতটুকু ছাড় দিতে প্রস্তুত ইরান

একে অপরকে 'শত্রু' হিসেবে বিবেচনা করা যুক্তরাষ্ট্র ও ইরান...