তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহীন মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুতমিশ।

ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিনের শেষ ভাগে আদালত এ বিষয়ে আদেশ দিতে পারেন।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে ভার্চ্যুয়াল বক্তৃতায় বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা বেশি জরুরি।

এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর বিবাদী শাহীন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকাটা কৃষকদের দিলে তারা পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পেতেন।

মামলায় অভিযোগ করা হয়, ওই পোস্টের মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে তারেক রহমানের মর্যাদা, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে খাটো করার চেষ্টা করা হয়েছে।

বাদীর দাবি, বিবাদী ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। উল্লিখিত ৮৮ কোটি টাকা দিয়ে কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

Share post:

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক

মধ্যপ্রাচ্যে রণতরী মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার...

‘গড়ন নয়, মানসিকতাই আসল’: বাংলাদেশের স্পিরিট নিয়ে আমিরুল

চলমান ভারতের এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা...

মহাসড়ক নির্মাণের খেসারত কায়পুত্ররা দেবে কেন?

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর ইউনিয়নের একটি মর্মন্তুদ ঘটনা...

সুমন, তুষি ও ইমরানের ‘রইদ’ ঈদুল আজহায়

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’...