দম সিনেমাটি আসলেই অন্যরকম হয়েছে: ডলি জহুর

Date:

বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী ডলি জহুর। জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা, একুশে পদকসহ অনেক পুরস্কার পেয়েছেন। সাড়া জাগানো বহু নাটকে তিনি অভিনয় করেছেন। অসংখ্য সিনেমায়ও অভিনয় করেছেন। 

এখনো অভিনয় থেকে দূরে সরে যাননি এই নন্দিত তারকা। 

এবারের ঈদের সাড়া জাগানো সিনেমা ‘দম’ এ তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ঈদে তার অভিনীত নাটক প্রশংসা পেয়েছে।

 

দম সিনেমা সম্পর্কে ডলি জহুর বলেন, ‘দম সিনেমা প্রিমিয়ারে গিয়ে দেখেছি। খুব ভালো লেগেছে। যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। শিল্পীরা ভালো অভিনয় করেছেন। দর্শকরাও পছন্দ করেছেন।’

‘দম সিনেমাটি আসলেই অন্যরকম হয়েছে।গতানুগতিক ধারার গল্প থেকে বের হয়ে সুন্দর একটি গল্প বেছে নেওয়া হয়েছে। যারা গল্প ভালোবাসেন তারা পছন্দ করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে’, যোগ করেন তিনি। 

ডলি জহুর আরো বলেন, ‘দম সিনেমার শুটিং করেছিলাম আউটডোরে। শীতের মধ্যে একটি গ্রামে শুটিং হয়েছে। সেখানে অনেক মানুষ শুটিং দেখতে আসতেন। প্রায়ই সেটে এসে মেয়েরা আমাকে জড়িয়ে ধরতেন। মানুষের ভালোবাসা কাছ থেকে দেখেছি।’

 

এবারের ঈদে ‘ম্যাডাম এর ড্রাইভার’ নামে একটি নাটক প্রচার হয়েছে। মীর সাব্বির পরিচালিত ওই নাটকে ডলি জহুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

ডলি জহুর বলেন, ‘নাটকের গল্পটা ভালো। দীপা খন্দকারের সঙ্গে আমার অনেকগুলো দৃশ্য ছিল। গল্পের শেষটা ভীষণ সুন্দর। শাশুড়ি ও ছেলের বউয়ের মিল দর্শকরা ইতিবাচকভাবে দেখেছেন।’

তিনি বলেন, ‘মীর সাব্বির একদিন ফোন করে নাটকটির কথা বলেন এবং কাজটি করার পর বুঝতে পারছি দর্শকরা সুন্দরভাবেই নিয়েছেন।’

নাটক-সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করার বিষয়ে তিনি বলেন, ‘মায়ের চরিত্র করতে করতে এখন অনেক শিল্পী আমাকে মা ডাকা শুরু করেছেন। তারা আমাকে তাদের মায়ের মতোই সম্মান করেন। আমিও তাদের খুব ভালোবাসি, স্নেহ করি। এই ভালোবাসাটা সত্যিই আবেগের। আমাকে যখন কেউ মা বলে ডাকে, আমার তখন খুব ভালো লাগে।’

 

জুনিয়র শিল্পীদের বিষয়ে ডলি জহুর বলেন, ‘জুনিয়র শিল্পীরা আমাকে অনেক সম্মান করেন, আমিও তাদের পছন্দ করি। আসলে আমরা সবাই মিলে একটা পরিবার।’

এদিকে ডলি জহুর অভিনীত ‘পরম্পরা’ নামে একটি ধারাবাহিক প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। এই নাটকটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

পরম্পরা নাটক সম্পর্কে ডলি জহুর বলেন, ‘এই নাটকের কথা অনেকেই বলেন। দর্শকদের ভালো লাগার একটি নাটক। আমিও অভিনয় করে আমারও একরকম ভালো লাগা কাজ করে।’

Share post:

Popular

More like this
Related

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য...

‘সব চুক্তির সেরা চুক্তিতে’ রাজি ভারত-ইইউ: মোদি

এক নজিরবিহীন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে ভারত ও ইউরোপীয়...

‘আরও খেলে ম্লান হতে চাইনি’, আইপিএল থেকে অবসর প্রসঙ্গে রাসেল

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও আন্দ্রে রাসেলের নামটা একে...

গবেষণায় পাকিস্তানের সহযোগিতা চাইলেন তথ্য উপদেষ্টা

পূর্ব পাকিস্তান আমলের ২৪ বছরের বিভিন্ন আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে...