বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

Date:

দেশের বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন।

আজ সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুস্তাফা মনোয়ারের ভাগনে জুলফিকার রহমান দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। 

২০২৪ সালের সেপ্টেম্বরে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে কিছুটা সুস্থ হলেও, সম্প্রতি নিউমোনিয়াজনিত সংক্রমণের পর তার অবস্থার আবারও অবনতি ঘটে।

বাংলাদেশের ‘পাপেট ম্যান’ নামে পরিচিত মুস্তাফা মনোয়ার দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। 

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই শিল্পী পাপেট্রি, চিত্রকলা, ভিজ্যুয়াল আর্ট, টেলিভিশন এবং শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠানে পথিকৃৎ হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সৃজনশীল কাজ দেশের কয়েক প্রজন্মের শিশুদের জীবনকে সমৃদ্ধ করেছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যে স্থায়ী প্রভাব রেখেছে। 

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। 

এছাড়া, ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে সুলতান স্বর্ণপদকে ভূষিত করে।

Share post:

Popular

More like this
Related

হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, বাড়ছে আমদানি ব্যয়

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) অপরিশোধিত তেলবাহী জাহাজ এমটি নিমেনিয়া...

২০২৫ সালে বিশ্বে ১২৯ সংবাদকর্মী নিহত, দুই-তৃতীয়াংশের জন্য ইসরায়েল দায়ী: সিপিজে

বিশ্বব্যাপী সংঘাত ও দমন-পীড়নের মধ্যে ২০২৫ সাল সাংবাদিকদের জন্য...

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে শিরোপা ধরে রাখল চ্যানেল আই

রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়নের...

আগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে...