যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

Date:

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজা সিটি থেকে সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, গত অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন অন্তত একজন করে শিশু নিহত হচ্ছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, এসব শিশু নিহত হয়েছে—বিমান, ড্রোন, ট্যাংকের গোলাবর্ষণ এবং সরাসরি বন্দুক হামলায়।

এল্ডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও শিশুদের এভাবে প্রাণ হারানো গাজায় চলমান সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

Share post:

Popular

More like this
Related

বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফায় ভাটা, রেকর্ড প্রবৃদ্ধি রবির

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমাগত কমতে থাকা বাজার চাহিদার চাপে...

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার পেলেন অমিতাভ বচ্চন

দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম...

‘অনূর্ধ্ব-১২ দলের খেলোয়াড়ও আমার মতন ভুল করবে না’

এমনিতে উঠতি দলের এশিয়া কাপের আয়োজন হয় মূলত খেলোয়াড়দের...

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো মারা গেছেন

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শাসনশোভন মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ সংঘরাজ ড....