যুদ্ধের ওপর দুর্যোগ, ইরান কাঁপলো ভূমিকম্পে

Date:

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপৎ হামলার আজ চতুর্থ দিন। ইতোমধ্যে দেশটিতে দুই ক্ষমতাধর দেশের হামলায় নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে এলো ভূমিকম্পের খবর।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।  

ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য উপসাগর ঘেঁষা গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। 

ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে (৬ দশমিক ২১ মাইল) ভূমিকম্পের উৎপত্তি হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খনিজসমৃদ্ধ ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিনই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান।

পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন, এই যুদ্ধ চার সপ্তাহ বা এর কম সময় পর্যন্ত চলতে পারে। 

তবে এখন তা যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

 

Share post:

Popular

More like this
Related

প্রিয় মানুষদের দেখতে দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন

গুলশানের ফ্ল্যাটের দরজা পেরিয়ে ডাইনিংরুমে ঢুকতেই চোখে পড়ে দেওয়ালে...

খেলাধুলায় ‘অযৌক্তিক রাজনীতিকরণ’: মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ শশী থারুর

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের পেসার...

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে স্থাপিত জুলাই...

আওয়ামী লীগ ও জামায়াত: রাজনৈতিক জোটের ইতিহাসে বিচিত্র বাঁক

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার...