রেশন পাচার মামলায় নুসরাত জাহানকে তলব

Date:

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের  (টিএমসি) সাবেক এমপি নুসরাত জাহানকে তলব করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০২০ সালের একটি রেশন পাচার মামলার তদন্তে তাকে তলব করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২২ এপ্রিল কলকাতার সল্টলেক দপ্তরে নুসরাতকে হাজির হতে বলা হয়েছে। তবে বর্তমানে বিদেশে অবস্থান করায় তিনি দিল্লির ইডি সদর দপ্তরে হাজিরার অনুমতি চেয়েছেন বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে নুসরাত জাহানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের একটি এফআইআরের ভিত্তিতে ইডি এই তদন্ত শুরু করে। ২০২০ সালের ২৩ অক্টোবর বসিরহাট থানায় এ মামলাটি দায়ের করা হয়। অভিযোগটি করেছিলেন ঘোজাডাঙা ল্যান্ড কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার।

মামলার অভিযোগ অনুযায়ী, সরকারি জনবিতরণ ব্যবস্থার (পিডিএস) আওতায় থাকা গম ব্যাপকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিশেষ করে, করোনার লকডাউনের সময় বসিরহাট সীমান্ত এলাকায় একাধিক ট্রাক আটক করা হয়। অভিযোগ ছিল, এসব ট্রাকে থাকা গম ও চাল পাচার করা হচ্ছিল। ওই সময় নুসরাত জাহান বসিরহাটের এমপি ছিলেন।

ইডি সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহানকে তলব করা হয়েছে।

এছাড়া, এই পাচারচক্রের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও খতিয়ে দেখছে ইডি। যদিও এখনো সরাসরি কোনো অভিযোগ আনেনি সংস্থাটি। তবে সংশ্লিষ্ট সময় তিনি এমপি থাকায় তাকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০২৩ সালে একটি ফ্ল্যাট কেলেঙ্কারির মামলায়ও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল নুসরাত জাহানকে।

Share post:

Popular

More like this
Related

উদ্বোধনী ম্যাচেই স্ট্রিমিং বিপর্যয়ে দর্শকদের ক্ষোভ, প্ল্যাটফর্মগুলোর দুঃখ প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সম্প্রচারের সময় বাংলাদেশে বিভিন্ন...

যুক্তরাষ্ট্রের গম টনপ্রতি ২৪ ডলার বেশি দিয়ে কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় প্রতি টন গম...

এপস্টিন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

প্রয়াত যৌন নিপীড়ক ও অভিযুক্ত অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে...

বাংলাদেশের বিপক্ষে নতুন ভেন্যুতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই মাত্র অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট...