এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Date:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। 

এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বুধবার দুপুরে প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ০৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Share post:

Popular

More like this
Related

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশের গ্রুপসঙ্গী নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল স্কোয়াড ঘোষণা করেছে।...

এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর চিনবেন কীভাবে?

হঠাৎ পরিচিত একটি নম্বর থেকে ফোন এলো। ওপাশে আপনার...

গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২...

নিউইয়র্কের মঞ্চে প্রথমবার বন্যা মির্জা

বন্যা মির্জা একজন গুণী অভিনেত্রী। দীর্ঘদিন ধরে মঞ্চ ও...