কারখানা খুলে দেওয়ার দাবি সাবেক এস আলম কর্মীদের

Date:

এস আলম গ্রুপের সাবেক শ্রমিক ও কর্মচারীরা প্রতিষ্ঠানটির বন্ধ হয়ে যাওয়া সব কারখানা পুনরায় চালু এবং ছাঁটাই হওয়া হাজারো শ্রমিককে পুনর্বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা। এতে দাবি জানানো হয়, কারখানাগুলো পুনরায় চালু হলে নিয়োগের ক্ষেত্রে সাবেক কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।

উৎপাদন শুরুর জন্য ব্যাংক ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন ও পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনেরও দাবি জানান শ্রমিকরা।

তারা বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কারখানাগুলো বন্ধ হয়ে যায়। এতে হাজারো শ্রমিক ও তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

স্মারকলিপিতে বলা হয়, চলতি মূলধন ও কাঁচামাল সংগ্রহ করতে না পারার জন্য অন্তর্বর্তী সরকারের সময় আরোপিত ব্যাংকিং বিধিনিষেধকে দায়ী করেছেন মালিকরা।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সিটি গ্রুপের কারখানাগুলো সচল রাখতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে, কিন্তু এস আলম গ্রুপকে একই ধরনের সহায়তা দেওয়া হয়নি।

দীর্ঘদিনের বেকারত্ব ও আর্থিক দুর্দশার চিত্র তুলে ধরে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘শ্রমিকদের কর্মসংস্থানের দাবি যৌক্তিক, কারণ তারা কোনো অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। সরকারও যত দ্রুত সম্ভব বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর চেষ্টা করছে। দক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।’

Share post:

Popular

More like this
Related

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শুনে বেড়ে উঠেছে কয়েক প্রজন্ম।...

ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর অন্তত ১৩টি হামলার সত্যতা তারা...

শ্রীলঙ্কাকে উড়িয়ে ‘বিশ্বকাপের প্রস্তুতি’ শুরু পাকিস্তানের

ব্যাট হাতে ঝড় তুললেন সাহেবজাদা ফারহান, আর বল হাতে...

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ

যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমডি-পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি সৈয়দ...