বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ের জন্য আরও শক্তিশালী আর্থিক বাজার প্রয়োজন: এডিবি

Date:

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে আরও শক্তিশালী আর্থিক বাজার, উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন। পাশাপাশি এমন সংস্কারও প্রয়োজন, যা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম করে তুলবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে অর্থায়নযোগ্য বিনিয়োগে রূপান্তর করতে এডিবি তার সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞতাকে একত্র করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

আজ বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার জন্য শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফর করেছে।

এই প্রতিনিধিদলে ছিলেন এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে এবং প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের সিনিয়র উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস।

সফরকালে  যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে এডিবি ও বাংলাদেশ সরকার। অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগের বাধা শনাক্ত করতে এই মনিটর পাঁচ শতাধিক সূচক ব্যবহার করে।

এডিবি আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্পে তাদের লেনদেন-সংক্রান্ত পরামর্শমূলক সহায়তা সম্প্রসারণের জন্য একটি চুক্তিও সই করেছে।

সম্প্রসারিত এই প্রকল্প তালিকায় এখন ছয়টি প্রকল্প রয়েছে, যেগুলোর পরিকল্পিত উৎপাদন ক্ষমতা ১ হাজার মেগাওয়াটের বেশি। এটি এক বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ সংগ্রহে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশ, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

Share post:

Popular

More like this
Related

কারখানা খুলে দেওয়ার দাবি সাবেক এস আলম কর্মীদের

এস আলম গ্রুপের সাবেক শ্রমিক ও কর্মচারীরা প্রতিষ্ঠানটির বন্ধ...

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শুনে বেড়ে উঠেছে কয়েক প্রজন্ম।...

ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর অন্তত ১৩টি হামলার সত্যতা তারা...

শ্রীলঙ্কাকে উড়িয়ে ‘বিশ্বকাপের প্রস্তুতি’ শুরু পাকিস্তানের

ব্যাট হাতে ঝড় তুললেন সাহেবজাদা ফারহান, আর বল হাতে...