খালেদা জিয়ার মৃত্যুতে শোক: বিপিএলের আজকের দুই ম্যাচ স্থগিত

Date:

বিএনপির চেয়ারপারসর্ন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রভাব পড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। শোক জানিয়ে বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে আজকের নির্ধারিত দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বিপিএল ২০২৫-২৬ আসরে আজকের দিনের নির্ধারিত দুটি ম্যাচ— সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স— বাতিল করা হয়েছে।

বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থগিত হওয়া এই ম্যাচগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। পরিবর্তিত সূচি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে চলমান শোকের আবহে এই সিদ্ধান্ত নিল  বলে জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দেয় বিসিবি।

Share post:

Popular

More like this
Related

ইরান আক্রমণে ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছিলেন সৌদি যুবরাজ: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার ইরানে ব্যাপক সামরিক হামলা...

আশঙ্কাজনক অবস্থায় কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী মার্টিন

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে...

কৃষ্ণ সাগরে ড্রোন হামলার শিকার জাহাজের ৪ বাংলাদেশি নাবিক এখন তুরস্কে, দ্রুত ফিরতে চান দেশে

কৃষ্ণ সাগরে গত শুক্রবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়...

স্টারশিল্ড কী, ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ কেন

সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশটির সামরিক...