মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

Date:

উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস।

বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ইরানের রেভল্যুশনারি গার্ডস এ দাবি করেছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে গার্ডস বলেছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’

একই সঙ্গে সতর্ক করে দিয়ে তারা বলেছে, ‘স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে।’

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক এক্স পোস্টে এই দাবি অস্বীকার করেছে।

Share post:

Popular

More like this
Related

খালেদা জিয়ার মৃত্যুতে শোক: বিপিএলের আজকের দুই ম্যাচ স্থগিত

বিএনপির চেয়ারপারসর্ন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর...

বিডিআর হত্যাকাণ্ডে আ. লীগ দলগতভাবে জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত...

গ্রামীণ নারীরাই গ্রামের প্রাণসঞ্জিবনী ‘মাইটোকন্ড্রিয়া’

মাছ, পাখি, ধান, শামুক, মৌমাছি কিংবা মানুষ—আমাদের শরীর লাখো...

দুই দিন পর ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা চালু

ইলেকট্রনিক পেমেন্ট নেটওয়ার্ক কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডের কারণে অন্তত ৩০টি...