জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

Date:

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার। গত আট বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ।

চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবাসীরা ২৮৫ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত বছরের জুলাইয়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। গত বছর জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ডলার।

দেশের রপ্তানি আয় যখন মন্থর, তখন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাওয়ায় আমদানি বিলসহ বৈদেশিক পরিশোধের দায় মেটাতে তা গুরুত্বপূর্ণ সহায়ক হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কমে ৪০ বিলিয়ন ডলারে নেমেছে। অন্যদিকে জুলাই-মে সময়ে আমদানি ৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিপরীতে, ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ রেকর্ড ৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।

Share post:

Popular

More like this
Related

আবারও ছোটকাকু চরিত্রে আফজাল হোসেন

এবার ঈদেও ছোটপর্দায় আসছে জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজের নতুন নাটক।...

গ্রিনল্যান্ড ইস্যুর পর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগকে কেন্দ্র করে...

রাফিনহার জোড়া গোলে জিতল বার্সেলোনা

ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে শনিবার ওসাসুনার বিপক্ষে জিতেছে...

গ্যাস কূপ খনন ৪৮ ঘণ্টা বন্ধ

সারা দেশে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম...