টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

Date:

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

মৃতরা হলেন—সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) এবং তার পাঁচ বছরের মেয়ে মাহিমা।

ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, প্রবল ঢেউয়ের আঘাতে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়। আরেকটি স্পিডবোট দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের উদ্ধার করলেও মা ও মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, বোন আর ভাগনিকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু পথেই এ দুর্ঘটনা ঘটল।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি ডুবে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
 

Share post:

Popular

More like this
Related

ডিজিটাল লেনদেনে অর্থদাতার নাম বাধ্যতামূলক হোক, ছোট পরিবর্তনে আসতে পারে বড় সুফল

ইলেকট্রনিক লেনদেন ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চেক সংগ্রহ, বহন ও...

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগের নীতিমালা সংশোধন করেছে...

আমার সমগ্রটাই রবীন্দ্রনাথ: অনিমা রায়

রবীন্দ্রসংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অনিমা রায়...

ওয়ার্ল্ডহোটেলসের আওতায় আসছে ১০০ দেশের ৪ হাজারের বেশি হোটেল

যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএইচডব্লিউ হোটেলস তাদের ১০০টি দেশের...