তফসিল ঘোষণার বিষয়ে আলোচনায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

Date:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাৎ পেতে আজ বৃহস্পতিবার ইসি এ চিঠি দেয়। দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, তফ‌সিল ও গণ‌ভোট নি‌য়ে আলোচনা কর‌তে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চে‌য়ে চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

ইসি সচিব বলেন, আরপিওর একটা অ্যামেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট কাউন্টিং পদ্ধতিটা কী হবে। কোন কোন ব্যালট বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে, সেটার ওপর একটা অ্যামেন্ডমেন্ট ছিল, উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।

আখতার আহমেদ বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে যে দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুই দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়, কোনো আপত্তি আছে কি না।

Share post:

Popular

More like this
Related

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয়

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রাম...

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি: বিজিএমইএ

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়ার পর ১৮ দিনে...

‘শিল্পী কখনোই পুরোপুরি তৃপ্ত হতে পারেন না’

পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন...

প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠক কেন, অস্ত্রের মজুতে টান পড়েছে?

ইরানে হামলা ও সাম্প্রতিক অন্যান্য সামরিক অভিযানে ফুরিয়ে আসা...