মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

Date:

একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, দুই আসনবিশিষ্ট ওই যুদ্ধবিমানকে ‘টার্গেট করে ভূপাতিত করা হয়েছে’। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবিকে অস্বীকার করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক এক্স পোস্টে জানিয়েছে, ‘বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই বিধ্বস্ত হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব ভিত্তিহীন এবং অসত্য।’

Share post:

Popular

More like this
Related

বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা: সব আলো এখনো মেসিকে ঘিরেই

বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামের ছাদ থেকে যখন আতশবাজির...

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরও...

নুনে পোড়া শৈশব

‘আমি পড়তে চাইতাম, কিন্তু এখন আর সম্ভব না’—কথাটা বলার...

স্থগিতাদেশ থাকলে ৬০ হাজার কোটি টাকা থেকে প্রণোদনা পাবেন খেলাপিরাও

ঋণখেলাপি সংক্রান্ত কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ থাকা ঋণগ্রহীতাদের ৬০...