যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফলের আশা ইরানের

Date:

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনায় ইতিবাচক ফল আসার সম্ভাবনা দেখছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার আলোচনার জন্য একটি প্রতিনিধিদল জেনেভার উদ্দেশে রওনা হওয়ার সময় দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ কথা বলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত মন্তব্যে পেজেশকিয়ান বলেন, আমরা আলোচনার বিষয়ে ভালো সম্ভাবনা দেখছি। আগামীকাল জেনেভায় আরাঘচির নেতৃত্বে বৈঠক হবে। সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় আমরা ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছি।

মঙ্গলবার আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হাতের নাগালে। তারা কূটনীতিকে অগ্রাধিকার দিলেই এটা সম্ভব।

সোমবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার জেনেভায় ইরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন।  

চলতি মাসের শুরুর দিকে দীর্ঘদিনের বিরোধপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশ পুনরায় আলোচনা শুরু করে। এর মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার আগে মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা জোরদার করছে যুক্তরাষ্ট্র।

হামলা হলে অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান।

Share post:

Popular

More like this
Related

মাঝের ওভারেও মেরে খেলতে চান আকবর

জাতীয় দলের সুযোগের অপেক্ষায় আকবর আলীর দীর্ঘ প্রতীক্ষা চলছে...

জমির বিরোধে চাচার মৃত্যু, পুলিশের কাছ থেকে ছিনিয়ে ভাতিজাকে পেটাল স্থানীয়রা

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার...

কারখানা ভবনগুলো পড়ে আছে, নেই শুধু কর্মসংস্থান

আগস্টের শুরুতে রূপগঞ্জে নিজের কারখানাকে জ্বলতে দেখেছিলেন মোহাম্মদ ইপন।...

নতুন ‘সুপারগার্ল’ মিলি অ্যালকক

বড় পর্দায় ৪২ বছর আগে প্রথমবারের মতো এসেছিল অটো...